দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনে সোভিয়েত যুগের তৈরি একটি সামরিক বোমারু বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় দেশটির খমেলনিতস্কি অঞ্চলে সুখোই এসইউ-২৪এম মডেলের এই ফ্রন্টলাইন বোমারু বিমানটি একটি অভিযান পরিচালনার সময় বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।
বিমান বাহিনীর টেলিগ্রাম বার্তায় জানানো হয়, দুর্ঘটনায় বিমানে থাকা দুইজন সদস্য নিহত হয়েছেন। তারা হলেন মেজর বোহদান হ্রিহোরোভিচ জাহারুলকো এবং সিনিয়র লেফটেন্যান্ট বোহদান ওলেক্সান্দ্রোভিচ বাবেনকো। বিমান বাহিনী নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে, তারা শেষ মুহূর্ত পর্যন্ত দেশের প্রতিরক্ষায় দায়িত্ব পালন করেছেন।
কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। প্রাথমিক তথ্যে কোনো বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউক্রেনের খমেলনিতস্কি অঞ্চলের স্টারোকোস্তিয়ানতিনিভ বিমানঘাঁটিতে ৭ম ট্যাকটিক্যাল এভিয়েশন ব্রিগেড মোতায়েন রয়েছে, যারা এই ধরনের এসইউ-২৪ বিমান পরিচালনা করে। স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৭টার দিকে মিশন চলাকালে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
সুখোই এসইউ-২৪ সোভিয়েত যুগে নির্মিত একটি দ্বৈত ইঞ্জিনবিশিষ্ট কৌশলগত বোমারু বিমান, যা বর্তমানে ইউক্রেন ও রাশিয়া উভয় দেশই ব্যবহার করছে। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন তাদের সামরিক ক্ষয়ক্ষতির তথ্য সীমিতভাবে প্রকাশ করে আসছে।
এমএস/